শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

নাঈমকে সুযোগ দেওয়ার কথা জানালেন তামিম


DhakaReport24.com || 2023-07-04 18:06:45
নাঈমকে সুযোগ দেওয়ার কথা জানালেন তামিম

আফগানিস্ততানের বিপক্ষে টেস্ট ম্যাচটি হয়েছিল স্পোর্টিং উইকেটে। তবে আসন্ন ওয়ানডে সিরিজের উইকেট কেমন হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সাধারণত চট্টগ্রামের মাটিতে রান হয়ে থাকে। এবারো তেমন আশা করছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রথম দিকে কিছু ওভার সবার জন্যই চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, ‘উইকেট ভিন্ন। ঘাস রেখে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং উইকেট হয়। এখানেও তেমনই হবে আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম ১০-১৫ ওভার একটু চ্যালেঞ্জিং হবে।’

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগার স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। সেক্ষেত্রে একাদশে কাদের দেখা যাবে সেটা নিয়ে চলছে দোলাচল। অবশ্য অধিনায়ক তামিম জানালেন দলের সব পেসারই পাবেন আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ। তামিমের ভাষ্যে, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো পরিবর্তন আসতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

নতুন করে ওয়ানডে দলে থাকা দুই ব্যাটার নাঈম শেখ ও আফিফ হোসেনকেও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। গতকাল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পর আজ তামিম বলছিলেন, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম