শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ইন্টার মায়ামিতে যে জার্সি নম্বর পেতে যাচ্ছেন মেসি


DhakaReport24.com || 2023-06-26 14:22:15
ইন্টার মায়ামিতে যে জার্সি নম্বর পেতে যাচ্ছেন মেসি

বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। কেননা মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা নিজেই দেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। 

ক্লাবটির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। তবে মেসির যোগ দেওয়ার ঘোষণার পরপরই হু হু করে বাড়ছে ক্লাবটির জনপ্রিয়তা। যার প্রমাণ মিলেছে মায়ামির ম্যাচের টিকিট কেনার খবরে। বলা হচ্ছে মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচতো বটেই, পুরো সিজনের টিকিটই বিক্রি হয়ে গেছে। 

এখন মেসি ভক্তদের মনে প্রশ্ন মায়ামিতে কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি? ভক্তদের সে উত্তর অবশ্য দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বার্সেলোনায় আইকনিক ‌‘১০ নম্বর’ জার্সি পরে খেলতেন মেসি। তবে পিএসজিতে খেলেছেন ৩০ নম্বর জার্সি পরে। তবে ইন্টার মায়ামিতে ফের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

গত ২৪ জুন জন্মদিন ছিল মেসির। জন্মদিনের দিন ইন্টার মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম