শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

অ্যাশেজে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন বিউমন্ট


DhakaReport24.com || 2023-06-25 13:59:30
অ্যাশেজে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন বিউমন্ট

পুরুষদের মত জমে ওঠেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার নারীদের অ্যাশেজও। প্রথম টেস্টেই রোমাঞ্চের দেখা মিলেছে বেশ। আর সাদা পোশাকের এ খেলায় ব্যাট হাতে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন ইংলিশ ক্রিকেটার ট্যামি বিউমন্ট। 

নারীদের অ্যাশেজে প্রথম টেস্টের প্রথম ইনিংস হয়েছে অনেকটা পুরুষদের মতই। উসমান খাজার সেঞ্চুরিতে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়ে গিয়েও ব্যর্থ হয় অস্ট্রেলিয়া, সাত দূরে ইনিংস শেষ হয় তাদের। আর উল্টোটা হয়েছে নারীদের বেলায়। অজিদের প্রথম ইনিংসে করা রান থেকে মাত্র ১০ রান দূরে থামে ইংলিশদের ইনিংস। তবে তাদের ৪৬৩ রানের ইনিংসে ডাবল সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়েছেন বিউমন্ট।

নারীদের টেস্ট ইতিহাসে বিউমন্ট অষ্টম ব্যাটার হিসেবে কাল করেছেন ডাবল সেঞ্চুরি। আবার ইংল্যান্ডের হয়ে টেস্টে দ্বি-শতকের ব্যক্তিগত ইনিংস খেলা ব্যাটারও এখন তিনিই। এছাড়াও সাদা পোশাকে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় তিনি আছেন পাঁচ মম্নরে, ২৪২ রানের ইনিংস খেলে এক নম্বরে আছেন কিরণ বালুচ।

সাদা পোশাকে নিজের প্রথম সেঞ্চুরিকেই দ্বি-শতকে রূপ দিয়েছেন বিউ,অমত। এর ফলে ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশ ব্যাটার বেটি স্নোবলের রেকর্ড ভেঙেছেন তিনি। সে ম্যাচে স্নোবল করেছিলেন ১৮৯ রান, তাই ইংলিশ নারী ক্রিকেটারদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও এতদিন তাঁর নামে থাকলেও কাল তা নিজের করে নিয়েছেন বিউমন্ট।

বিউমন্ট আউট হবার আগে কাল করেছেন ২০৮ রান। তাঁর এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার করার ৪৭৩ রান পানে ছুটে চলে ইংলিশরা। তিনি ছাড়া ইংলিশ ব্যাটারদের মধ্যে শাইভার ব্রান্ট ৭৮, হিথার নাইট ৫৭ এবং ড্যানি ওয়াট ৪৪ রান করেছেন। এদিকে দ্বিতীয় ইনিংসে ১০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তুলেছে অজি ব্যাটাররা।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম