শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

জন্মদিনে স্ক্যালোনিকে নিয়ে খেললেন মেসি, করলেন হ্যাটট্রিক


DhakaReport24.com || 2023-06-25 13:54:15
জন্মদিনে স্ক্যালোনিকে নিয়ে খেললেন মেসি, করলেন হ্যাটট্রিক

কাতারে সোনালি ট্রফির তিন যুগের আক্ষেপ ঘুচানোর পর প্রথম জন্মদিনটা নিজ জন্মভূমেই কাটালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে একটি প্রদর্শনী ম্যাচও খেললেন ফুটবলের এই মহাতারকা। করলেন হ্যাটট্রিকও।

মেসির সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ ওল্ড বয়েজে তিন বছর খেলার পর সদ্য অবসর নিয়েছেন। তাই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। রদ্রিগেজই আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক এই সতীর্থকে। গতকাল (২৪ জুন) মেসির জন্মদিনেই ম্যাচটির আয়োজন করা হয়।

মেসি যখন ক্লাবের টানেল দিয়ে বের হয়ে মাঠে নামছেন তখন সেখানে উৎসবের পরিবেশ। দর্শকরা চিৎকার করছেন। স্টেডিয়ামে বাজি ফাটছে। তার মাঝেই চিরচেনা হাসিমুখে মাঠে নামেন মেসি। এত বছর পরে নিজের প্রথম ক্লাবে নামার পরে মেসি হয়তো একটু আবেগপ্রবণও হয়ে পড়ছিলেন। তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন।

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পাশাপাশি খেললেন দেশটির ফুটবল কোচ লিওনেল স্ক্যালোনিও। এ ছাড়া ডি মারিয়া, আগুয়েরোসহ আরও অনেককেই দেখা গেছে এদিন।

প্রদর্শনী ম্যাচেও দর্শকদের পায়ের জাদুতে বুঁদ করে রাখলেন মেসি। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচ শেষে মেসি জানান, বিশ্বকাপ জেতার পরে এটিই তার প্রথম জন্মদিন। তাই এই জন্মদিন তার কাছে সব থেকে বেশি আনন্দের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম