শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

লিটনকে ফিরিয়ে ম্যাচে ফিরলো আফগানিস্তান


DhakaReport24.com || 2023-06-14 16:52:00
লিটনকে ফিরিয়ে ম্যাচে ফিরলো আফগানিস্তান

দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের ভীত পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। মুমিনুল থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। আর টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেয়া লিটনও নাম লিখিয়েছেন ব্যর্থদের দলে। ফলে তিনশোর আগেই বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে সফরকারীরা।

৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯৬ রান। ৫ রান নিয়ে উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ। অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের সংগ্রহ ১৮ রান। 

এর রঙিন পোশাকে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও ঢাকা টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বের অভিষেক হয় লিটনের। কিন্তু অধিনায়ক লিটন ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলেন না। নিজের খেলা ইনিংসের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেন তিনি।

এরপর খোলস ছেড়ে বেরিয়ে আসতে বেছে নেন বড় শট। করিম জানাতকে স্কয়ারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাসও দেন তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারলেন না।  ৬৪তম ওভারের প্রথম বলে জহির খানকে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন। ১৫ বল খেলে তিনি করেছেন ৯ রান। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম