শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের খসড়া সূচি ও ভেন্যু প্রকাশ


DhakaReport24.com || 2023-06-12 10:58:30
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের খসড়া সূচি ও ভেন্যু প্রকাশ

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এখনো সূচি চূড়ান্ত না হলেও বিসিসিআই বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি ইতোমধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে। সেখানে গ্রুপপর্বে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হতে পারে চূড়ান্ত সূচি। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দেখা গেছে, বিসিসিআইয়ের খসড়া সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেননা, লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক। 


এছাড়া সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আগামী ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

জানা যাচ্ছে, ভারত তাদের গ্রুপ পর্বের বাকি ৮টি ম্যাচ ৮টি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর। 

অন্যান্য বড় ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২৯ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এবং ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। বিগত দুই বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর এক বছর আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছিল। এবারের বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল চার মাস। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।  

বিশ্বকাপে ভারতের খসড়া সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম