শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

আল ইত্তিহাদে যোগ দিলেন বেনজেমা


DhakaReport24.com || 2023-06-05 18:41:45
আল ইত্তিহাদে যোগ দিলেন বেনজেমা

অবশেষে গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন করিম বেনজেমা। সম্প্রতি সৌদির ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পান রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। এরপর রোববার (৪ জুন) এক বিবৃতিতে বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত দুই বছরের জন্য সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এই ফরাসি তারকা।

সোমবার (৫ জুন) বেনজেমার সৌদি ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইতালির ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। সৌদি ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

মঙ্গলবার (৬ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বিদায় জানাবেন বেনজেমা। এরপর সৌদি আরবে যাবেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম