শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এশিয়া কাপের পরিবর্তে পাঁচ দলের সিরিজ খেলতে চায় ভারত!


DhakaReport24.com || 2023-05-01 17:24:45
এশিয়া কাপের পরিবর্তে পাঁচ দলের সিরিজ খেলতে চায় ভারত!

আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর সব ছাপিয়ে এটাই যেন এই আসরের আলোচনার কেন্দ্র বিন্দুতে। কারণ পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি নয় ভারত। এটা অবশ্য পুরোনো বিতর্ক। সেই পালে এবার নতুন হাওয়া, পাকিস্তান যদি এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন না করে তবে এই টুর্নামেন্টই হবে না!

পাকিস্তানি গণমাধ্যম বলছে, এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে এই সময়ে তারা পাঁচ দলের ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। যদিও বাকি দলগুলো কারা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এরই মধ্যে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে পাকিস্তানকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব মেনে নেয়নি পিসিবি। এশিয়া কাপ পাকিস্তানে না হলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ছাড়া আরব আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে রাজি।

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে। আয়োজক হিসেবে রয়েছে পাকিস্তান। যদিও ছয় দলের এই টুর্নামেন্টকে ঘিরে এখনও রয়েছে অনিশ্চয়তা। মূলত ভারতের আপত্তির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে নিয়ে রয়েছে শঙ্কা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম