শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

তাসকিন-সৌম্যকে নিয়ে মুম্বাইয়ে গেলেন সাকিব


DhakaReport24.com || 2023-04-15 12:06:45
তাসকিন-সৌম্যকে নিয়ে মুম্বাইয়ে গেলেন সাকিব

আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। তাই ডিপিএলে মোহামেডানের হয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে ক্রিকেটের বাইরে ফাঁকা সময় পেলেই বিভিন্ন বাণিজ্যিক কাজে নেমে পড়েন সাকিব। এবার একটি চিপস কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতে সতীর্থ তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে নিয়ে ভারতে গেলেন টাইগার অলরাউন্ডার।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে বিকেএসপিতে ডিপিএলে মোহামেডানের ম্যাচ শেষে হেলিকপ্টারে করে মাঠ ছাড়েন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। এরপর সন্ধ্যা ৭ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেন সাকিব, তাসকিন ও সৌম্য। সেখানে 'লেইস' চিপসের একটি বিজ্ঞাপনে অভিনয় করবেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোটোকল ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, মুম্বাইয়ে বিজ্ঞাপণের শ্যুটিং শেষ করে পবিত্র ওমরাহ করতে আবার সৌদি আরবের মক্কায় যাবেন সাকিব। আর কাজ শেষ করে ১৬ এপ্রিল দেশে ফিরে আসবেন সৌম্য এবং তাসকিন।

তিনি আরও জানান, ওমরাহ পালন শেষে সেখান থেকেই পরিবারের সঙ্গে ঈদ পালন করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সাকিব। সেখানে স্ত্রী ও ছেলে-মেয়েদের সাথে ঈদের ছুটি কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিকে সাকিব মাঠে নামার পর থেকেই টানা ৫ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। তিনি মাঠে নামার আগে মোহামেডান ৫ ম্যাচ খেলে কোনও জয় না পাওয়ায় রেলিগেশন লিগের শঙ্কায় ছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে সবশেষ শাইনপুকুরকে ৫২ রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে মোহামেডানের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম