সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

চট্টগ্রামে খেলছে বৃষ্টি, বল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা


DhakaReport24.com || 2023-03-29 15:02:15
চট্টগ্রামে খেলছে বৃষ্টি, বল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

টসের পরপরই ঝুম বৃষ্টির শুরু। ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয় উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল। 

তবে ক্রিকেটাররা যখন মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন, আবারো নামল বৃষ্টি। এ যেন লুকোচুরি খেলা চলছে। তবে জোর খুব বেশি নেই। প্রথম ম্যাচের দিনের মতোই গুড়িগুড়ি ঝরছে। তড়িঘড়ি করে কভার দিয়ে উইকেট ও এর আশপাশ ঢেকে দিয়েছেন মাঠকর্মীরা। 

শঙ্কার বিষয় হচ্ছে, চট্টগ্রামের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। বৃষ্টি না থামলে নিশ্চিতভাবেই আরও ওভার কাটা যাবে।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানদের। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম