সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিব-শান্তকে তুলে নিয়ে ম্যাচে ফিরল আয়ারল্যান্ড


DhakaReport24.com || 2023-03-20 17:12:00
সাকিব-শান্তকে তুলে নিয়ে ম্যাচে ফিরল আয়ারল্যান্ড

লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দারুণ গতিতে এগোচ্ছিল বাংলাদেশ। লিটনের ফেরার মধ্য দিয়ে এই জুটি ভাঙার পর মাত্র ৮ রানের ব্যবধানে ফিরে গেছেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তও। তাতে বেশ ভালোভাবেই ম্যাচে ফিরল আয়ারল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৩৬ ওভারে ২০২/৪। মুশফিকুর রহিম ১০ ও তাওহিদ হৃদয় ৩ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে পাওয়া প্লেতে ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ বলে তামিম ইকবাল ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১০১ রানের জুটি উপহার দেন লিটন দাস। তাতে বড় স্কোরের ভিতও পেয়েছে যায় স্বাগতিকরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম