শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

লিভারপুলের মাঠে রিয়ালের গোল উৎসব


DhakaReport24.com || 2023-02-22 10:06:15
লিভারপুলের মাঠে রিয়ালের গোল উৎসব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমে দুই গোল হজমের পর অলরেডদের জালে ৫ গোল করে রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে প্রথম দল হিসেবে লিভারপুলের জালে ৫ গোল করার কীর্তি গড়েছে লস ব্লাঙ্কোসরা। ৫-২ গোলের এ জয়ে ঘরের মাঠে ফিরতি লেগে নামার আগে মানসিকভাবে বেশ এগিয়ে থাকবে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের চতুর্থ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন নুনেজ। পরিসংখ্যান বলছিল, চ্যাম্পিয়ন্স লিগে এত দ্রুত গোল খাওয়ার পর কখনো জিততে পারেনি রিয়াল। ১৪ মিনিটে থিবো কোর্তোয়ার অবিশ্বাস্য ভুলে আবারও এগিয়ে যায় অলরেডরা। এই গোল দিয়ে ইউরোপে লিভারপুলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন মোহামেদ সালাহ। মিসরীয় জাদুকর পেছনে ফেলেন ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে।

২১ মিনিটে এক গোল পরিশোধ করে রিয়াল। করিম বেনজেমার পাস থেকে লিভারপুলের তিন ডিফেন্ডারের মাঝ থেকে দুর্দান্ত শটে চোখ ধাঁধানো গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

এরপর ৩৬ মিনিটে গোলকিপার আলিসনের অবিশ্বাস্য ভুলে সমতায় ফেরে রিয়াল। বিরতির পর ৪৭ মিনিটে লিভারপুল ঠিকমতো গুছিয়ে নেওয়ার আগেই ফ্রি কিক থেকে হেডে রিয়ালকে এগিয়ে নেন মিলিতাও। ৫৫ মিনিটে স্কোরশিটে নাম তোলেন বেনজেমা। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম প্রতিপক্ষের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ জিতল রিয়াল। আগামী ১৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম