শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বসেরা ব্যাটসম্যান কে, জানালেন ইনজামাম


DhakaReport24.com || 2023-02-13 17:29:15
বিশ্বসেরা ব্যাটসম্যান কে, জানালেন ইনজামাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিরতে চান ইনজামাম-উল-হক। আবারও নির্বাচক কমিটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক। 

২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ পেয়েছিলেন ইনজামাম। তার সময়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। ওই দফায় ইনজামামের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত। 

এরপর আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। সাড়ে তিন বছর পর আবারও পাকিস্তানের নির্বাচক কমিটিতে ফেরার ইচ্ছার কথা জানালেন ১৯৯২ বিশ্বকাপজয়ী ইনজি, ‘জাতীয় নির্বাচক কমিটিতে যদি আবার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, আমি বিষয়টি ভেবে দেখব।’

পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক আরেক সাবেক ক্রিকেটার হারুন রশিদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির প্রেসিডেন্ট ইনজামাম। ফ্র্যাঞ্চাইজিটি তাদের নতুন অধিনায়ক হিসাবে বাবর আজমকে দায়িত্ব দিয়েছে, যিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দলেরও অধিনায়ক। বাবরের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ইনজামাম, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বাবর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম