শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন


DhakaReport24.com || 2023-02-13 14:08:45
ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেলেন বিপিএলের দল খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। গত ১০ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচে ড্রেসিংরুমে নীতি বহির্ভূত কাজের জন্য ম্যাচ ফি'র ৩০ শতাংশ অর্থ জরিমানা দিতে হচ্ছে হেড কোচ সুজনকে। একইসঙ্গে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে।

বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২ দশমিক ২০ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন সুজন। ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এই শাস্তি দেয়া হয়েছে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

এছাড়া পৃথক ঘটনায় শাস্তি পেয়েছেন শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এই তিনজনকেই পৃথক তিনটি ঘটনায় আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তি দেন।

প্রসঙ্গত, ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচটিতে ব্যাটারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে জয় পায় খুলনা টাইগার্স। কিন্তু দলের উত্তেজনাপূর্ণ জয় পাওয়া ম্যাচের শেষদিকে ড্রেসিংরুমে দাঁড়িয়ে সুজনকে ধূমপান করতে দেখা যায়। ঘটনার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ওই ছবি। এরপর সুজনকে রীতিমতো নিন্দার সাগরে ভাসিয়ে দেন দেশীয় ক্রিকেটের সমর্থকরা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম