সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

টসে জিতে বোলিংয়ে কুমিল্লা


DhakaReport24.com || 2023-02-07 18:39:15
টসে জিতে বোলিংয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

আগেই প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা ও বরিশাল। তবে শীর্ষ দুই'য়ে থাকতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ন ম্যাচটি। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, কুমিল্লার মতো ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট বরিশালের। তবে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বরিশাল। 

কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, সুনীল নারিন, আন্দ্রে রাসেল।


বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম