রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে দেশের বাইরে সাকিব


DhakaReport24.com || 2023-02-04 11:45:30
বিপিএলের মাঝপথে ওমরাহ করতে দেশের বাইরে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই হঠাৎ করে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের খেলা না থাকায় ওমরাহ হজ পালনের জন্য শুক্রবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব। 

সাকিবের ওমরাহ হজে যাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং রোববার রাতেই ফিরে আসবে। এরপর দলের সঙ্গে যোগ দিবেন।’

গতকাল খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আর আগামী দুই দিনেও কোনো খেলা নেই তার দলের। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে সাকিব আল হাসানের দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম