শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

জাকিরকে ভালো লেগেছে ডোনাল্ডের


DhakaReport24.com || 2022-12-21 16:48:45
জাকিরকে ভালো লেগেছে ডোনাল্ডের

চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল জাকির হাসানের। আর অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ২০ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে জাকির তুলে নিয়েছিলেন চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি।

এমন ইনিংসের পর অবশ্য জাকির বাহবা পেয়েছিলেন বিরাট কোহলি থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত। এমনকি প্রশংসার ফুলঝুরি ছুটিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সবশেষ এবার জাকিরের প্রশংসায় মঞ্চমুখ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।


দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগারদের এই কোচ বলেন, ‘সেটি (চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং) আমাদের জন্য দারুণ একটি ‘ব্লুপ্রিন্ট’। তরুণ জাকির অনেককেই চমকে দিয়েছে। আমি তাকে প্রথমবার দেখলাম। তার মনোভাব আমার ভালো লেগেছে। তার সাহসিকতা ও আগ্রাসী মানসিকতা আমার পছন্দ হয়েছে।’

ডোনাল্ডের মনে হয়েছে, জাকির জানাতে চেয়েছেন, তিনি থাকতেই এসেছেন। তার ভাষ্য, ‘সে দেখিয়ে দিতে চেয়েছে যে, লড়তেই এসেছে। সে দেখিয়েছে তাদের (ভারত) সেরা বোলারদের বিপক্ষেও দাপুটে ব্যাটিং করতে পারে। দলে দারুণ এক চিলতে তরতাজা হাওয়া বয়ে এনেছে সে এবং সবসময় নিজের ওপর বিশ্বাস রাখে।’

প্রথম ইনিংসে স্রেফ ১৫০ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ডোনাল্ড বলছেন, ‘আমাদের যদি পেছনে ফিরে তাকাতে হয় তাহলে শুরুটা ছিল (প্রথম টেস্টের) দ্বিতীয় ইনিংসেই। আমরা সেটির ওপর নির্ভর করতে পারি। আমরা দেখিয়েছি যে ভারতের সঙ্গে সমানে সমান এগোতে পারি। তবে হ্যাঁ! এটি (মিরপুরে) পুরোপুরি ভিন্ন পিচ। দেখা যাক, আমাদের সামনে কী অপেক্ষা করছে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম