শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন মেসি


DhakaReport24.com || 2022-12-20 17:39:30
বিশ্বকাপ নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন মেসি

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। অধরা স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে ট্রফিতে তার চুমুর দৃশ্যটাই প্রমাণ করে, কতোটা অপেক্ষায় ছিলেন এই ট্রফিটার। তাই ট্রফি জেতার পর কোনোমতেই সেটা হাতছাড়া করছেন না আর্জেন্টাইন এ মহাতারকা। এমনকি ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরেও সেটা নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

 বিশ্বকাপ জয়ের উন্মাদনায় এখনো ভাসছে পুরো আর্জেন্টিনা। মঙ্গলবার সকালে ট্রফি নিয়ে মেসিদের নিজ দেশে গমন যেন সেই উন্মাদনায় দিয়েছে নতুন মাত্রা। বিশ্বজয়ী তারকাদের ব্যাপক সমাহারে এদিন দেশে বরণ করে নিয়েছে জনগণ। আর নিবেই বা না কেন!  ট্রফি হাতে মেসির ওই আইকনিক হাসি দেখার জন্যই তো কত ভক্ত-অনুরাগীরা কাটিয়েছে বিনিদ্র রজনী। মেসি নিজেও কি এই ট্রফির জন্য কম চেষ্টা করেছেন!

নিজের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতে ফেলেছিলেন মেসি। প্রাপ্তির খাতায় শুধু বাকি ছিল বিশ্বকাপটাই। এবার সেটাও যোগ করে ফেললেন কিংবন্তি এ ফুটবলার। ৩৫ বছর বয়সে যে দক্ষতা দেখিয়ে বিশ্বকাপ জেতালেন দলকে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর যেন বাচ্চা বনে গেলেন লিওনেল আন্দ্রেস মেসি।

মঙ্গলবার দেশে ফেরার পর নিজের অফিশিয়াল ফেসবু্কে বেশকিছু ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে তারকা এ ফুটবলারকে দেখা যায় তার বহুল কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে খেতে এবং ঘুমিয়ে থাকতেও। এ যেন স্কুলের কোনো বাচ্চার নিজের পছন্দের খেলনা পাওয়ার অনুভূতি। পোস্টটির ক্যাপশনে তিনই লিখেছেন, ‘শুভ দিন।’ অবশ্যই শুভ দিন। এরকম একটা দিনের প্রতীক্ষাতেই তো জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলেন ফুটবল জাদুকর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম