শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসি খেলতে চাইলে আগামী বিশ্বকাপে ১০ নম্বর তারই থাকবে: কোচ


DhakaReport24.com || 2022-12-19 15:18:30
মেসি খেলতে চাইলে আগামী বিশ্বকাপে ১০ নম্বর তারই থাকবে: কোচ

লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। এত দূরের ভাবনা ভাবাটা যে কঠিনই হবে!

আপাতত মেসি জানিয়ে দিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে চান। কতদিন সেটি পরিষ্কার করেননি। তবে হেড কোচ লিওনেল স্কালোনির পরিষ্কার কথা, মেসি খেলতে চাইলে অবশ্যই তার জন্যই দশ নম্বর জার্সিটা রেখে দেওয়া হবে। এখানে বিকল্প ভাবনার সুযোগ নেই।

স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, ২০২৬ সালে আগামী বিশ্বকাপে তার (মেসি) জন্য জায়গাটা রেখে দিতে হবে আমাদের। যদি সে খেলতে চায়, তবে আমাদের সঙ্গেই থাকবে।’ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ বলেন, ‘আসলে সে আর্জেন্টিনার হয়ে (আগামী বিশ্বকাপে) খেলবে কি খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। সেই বুঝবে আসলে তার ক্যারিয়ার নিয়ে কী করতে চায়।’

তবে কোচ হিসেবে মেসির মতো নিবেদিতপ্রাণ ফুটবলার আর দেখেননি স্কালোনি। তার কথা, ‘মেসি এবং তার সতীর্থদের কোচিং করানো আমার জন্য ভীষণ আনন্দের। সে তার সতীর্থদের জন্য যা করে, তা অতুলনীয়। আমি কখনও এমনটা দেখিনি। সে এমন একজন খেলোয়াড়, এমন একজন মানুষ; যে কিনা সতীর্থদের জন্য সবটুকু উজাড় করে দেয়।’

‘আমি শুধু এটুকুই বলতে পারি, আগামী বিশ্বকাপের জন্য আমরা তার ১০ নম্বর (জার্সি) রেখে দিব। যদি সে ২৬ সালে খেলতে চায়...’-আশায় স্কালোনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম