শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিলের ২৪ বছরের বিস্ময়কর রেকর্ড


DhakaReport24.com || 2022-11-29 13:05:30
ব্রাজিলের ২৪ বছরের বিস্ময়কর রেকর্ড

কাতার বিশ্বকাপ মিশনের নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে ব্রাজিল। একমাত্র দলই ব্রাজিল, যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ হেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে।

এরপর কেটে গেছে অনেক বছর, সময়ে গড়িয়ে গেছে দুই যুগ। কয়েকটি (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত ছিল। এরপর চলতি ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল। 

সবশেষ গতকাল (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল টপকে গেল ইতিহাসের সবাইকে। এই রেকর্ডের যাত্রায় ব্রাজিলের ১৭ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয়। বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে। বিস্ময়কর এক অর্জন!
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম