শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

সৌরভের মেয়াদ শেষ, নতুন সভাপতি রজার বিনি


DhakaReport24.com || 2022-10-18 15:40:30
সৌরভের মেয়াদ শেষ, নতুন সভাপতি রজার বিনি

নাটকীয় কিছু হয়নি। আগাম হিসেব মতোই মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে। নতুন সভাপতি হলেন রজার বিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।

প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা না দেননি। তারপর রজার বিনির ভারতীয় ক্রিকেটে বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার তাই হয়েছে, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের প্রধান এখন বিনি।

পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতোদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। 

বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। 

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম