শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে বুমরাহর বদলি শামি


DhakaReport24.com || 2022-10-14 17:47:15
বিশ্বকাপে বুমরাহর বদলি শামি

ইনজুরির কারণে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। এবার তার বদলি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, 'ভারতীয় পুরুষব দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বুমরাহর পরিবর্তে খেলবেন শামি। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জাসপ্রিত বুমরাহর বদলি হিসেবে মোহাম্মদ শামির নাম দিয়েছে। শামি অস্ট্রেলিয়া পৌঁছেছেন এবং প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন।'

তবে শামি ছাড়াও মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ব্যাকআপ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন সেখানে। খুব শীঘ্রই এ দুই পেসার অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দন  অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ শামি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম