শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

সাউদির কাছে রাজত্ব হারানোর শঙ্কায় সাকিব


DhakaReport24.com || 2022-10-14 15:49:30
সাউদির কাছে রাজত্ব হারানোর শঙ্কায় সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে এই মুহূর্তে সব রেকর্ড সাকিব আল হাসানের দখলে। তেমনি টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সর্বাধিক উইকেট শিকারি বোলারের নামও সাকিব। আজকের দিনের আগে এককভাবে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন টাইগার এই অধিনায়ক। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার কিউই পেসার টিম সাউদি ছুঁয়ে ফেলেছেন সাকিবের রেকর্ড।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান এবং টিম সাউদির দুই জনের উইকেটসংখ্যা ১২২। পাকিস্তানি তরুণ ক্রিকেটার হায়দার আলিকে আউট করে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন সাউদি। এদিকে সাউদি-সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। ১১৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই লেগি।

এছাড়া সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা ক্রিকেট থেকে অবসরে গেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শিকার করেছেন ১০৭ উইকেট। মালিঙ্গার পরের অবস্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। এই লেগ স্পিনারের সংগ্রহে রয়েছে ১০৩ উইকেট।

গেল বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ডে এবার ভাগ বসালেন সাউদি।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার 
সাকিব আল হাসান- ১২২
টিম সাউদি- ১২২ 
রশিদ খান- ১১৮ 
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৩
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম