শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা


DhakaReport24.com || 2022-10-10 18:50:45
কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা

২০২২ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণের সুযোগ না পেলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেয়েছে বাংলাদেশের পতাকা।

বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া ৩২ দলসহ ১১৯ দেশের পতাকা উত্তোলন করা হয় ফ্ল্যাগ প্লাজায়। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ প্লাজার সামনে বিভিন্ন দেশের অভিবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আর অন্যদিকে মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বিশ্বকাপ শুরুর  অপেক্ষায় বাংলাদেশি প্রবাসীরা।

কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে আটটি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশি প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে।

রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে উল্লাসিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।

ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৪০ দিন। ইতিমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম