শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

‘রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন'


DhakaReport24.com || 2022-10-03 19:03:30
‘রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন'

একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া দল ঘোষণার কল্পনাই করত না ওল্ড ট্রাফোর্ডের দলটি। 

তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ ইউনাইটেডের হয়ে নয়টি শিরোপা জয়ে অবদান রয়েছে পর্তুগিজ তারকা রোনালদোর। কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দে নেই রোনালদো। যে কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে। 

রোববার ম্যানসিটির কাছে ৬-৩ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ। কোচের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন। রোনালদোর সঙ্গে ২০০৩-০৪ মৌসুমে এফএ কাপ জয়ে অবদান রাখা কিন বলেন, তাকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখাটাকে আমার কাছে হাস্যকর লাগে।

সাবেক এই মিডফিল্ডার আরও বলেন, আমি জানি তার চলে যাওয়ার জন্য ক্লাব ছিল। কেউ যদি এটা মনে করে যে তার যাওয়ার জন্য কোনো জায়গা নেই, সেটা হবে ফালতু ভাবনা। আমি যত দূর জানি, চলে যাওয়ার জন্য তার হাতে চার থেকে পাঁচটা ভালো বিকল্প আছে।

রোনালদোর সাবেক এই সতীর্থ আরও বলেন, আমার ধারণা, কোচই তাকে ধরে রাখছে। ঠিক আছে, আপনি যখন বলেন আপনার বিকল্প খেলোয়াড় দরকার, তখন আপনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখবেন কেন। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম