সুপার ফোর পর্বের শেষ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
দুবাইতে সুপার ফোরের ‘আনুষ্ঠানিকতার’ ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচের ওপর আনুষ্ঠানিকতার সিল পড়ার কারণ, দুই দল এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তবে আনুষ্ঠানিকতার এই লড়াইকে আসলে ফাইনালের মহড়া হিসেবেও বর্ণনা। কারণ এই ম্যাচের পর একদিন পরই যে একই মাঠে রোববার (১১ সেপ্টেম্বর) মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, উসমান কাদির, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন
শ্রীলঙ্কা একাদশ
দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম