চ্যাম্পিয়ন্স লিগে শিরোপায় চোখ প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। গতবার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এবার সেই ভুলের পুনরাবৃত্তি চাইছে না প্যারিসের সেরা ক্লাবটি। তাই তো এবার ইউরোপ সেরা লিগে শুরুটা জয় দিয়ে অন্যদের বার্তা দিয়ে রাখলো ভালোভাবেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি।
ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে শুরুর দিকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ম্যাচের পঞ্চম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। নেইমারের পা থেকে উড়ে আসা বল বক্স থেকে জুভেন্টাসের জালে জড়ান এই তারকা ফরোয়ার্ড।
খেলার ২২তম মিনিটে পিএসজির হয়ে ব্যবধান দিগুন করেন এমবাপ্পে। আশ্রাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে বক্স থেকে জাল খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড।
দুই গোলে এগিয়ে থেকে বিরতির পর জুভেন্টাস ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। একটি গোল শোধও দিয়েছে। যদিও ৫১ মিনিটে এমবাপ্পের একক প্রচেষ্টায় বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা লক্ষ্যে থাকেনি। পোস্টে রাখতে পারলে তখনই হ্যাটট্রিকের দেখা পেতেন ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার।
দুই মিনিট পর জুভেন্টাস এক গোল শোধ দেয়। ফিলিপ কস্টিকের বা প্রান্তের ক্রসে বদলি নেমে ওয়েস্টন ম্যাকনির লাফিয়ে উঠা হেড ড্রপ খেয়ে জড়িয়ে যায় জালে। ৫৬ মিনিটে দুসান ভায়োভিচের হেড ডান দিকে ঝাঁপিয়ে দোনারুম্মা রক্ষা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম
এদিকে দিনের অন্য ম্যাচে দ্বিতীয়ার্ধের তিন গোলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে সেল্টিককে হারিয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচ ও এডেন হ্যাজার্ড গোল পেয়েছেন।