রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব


DhakaReport24.com || 2022-09-05 13:49:00
সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

এশিয়া কাপে ভরাডুবির পর জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে এক সপ্তাহের অঘোষিত ছুটি। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন।সেখানে থাকবেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। কেননা তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে। সিপিএলের পুরো আসর খেলে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন সাকিব।

গত ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব।

সেখান থেকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান না থাকলেও দলের বাকি সদস্যদের নিয়ে বিশেষ ক্যাম্প করবেন শ্রীরাম।

তবে সিপিএলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে দেখা করে সময় কাটাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (সোমবার) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন টাইগার অধিনায়ক।

আগামী ১১ সেপ্টেম্বর শ্রীরাম ঢাকা পৌঁছবেন। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর মিরপুরে তিনদিনের বিশেষ ক্যাম্প করাবেন। যেখানে শুধু জাতীয় দলের খেলোয়াড় নয়, বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে। বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে টি-টোয়েন্টির জন্য মানানসই এমন কাউকে পেলে শ্রীরাম তাকে দলে নেবেন। নির্বাচকদের কাছে এমন তালিকা চেয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম