শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এশিয়া কাপ খেলতে দুবাইয়ে টিম বাংলাদেশ


DhakaReport24.com || 2022-08-24 11:15:45
এশিয়া কাপ খেলতে দুবাইয়ে টিম বাংলাদেশ

চারদিকে যখন বদলে যাওয়ার ডাক। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। নতুন অধিনায়ক সাকিব আল হাসান আর টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আর এই পালাবদলের শুরুটা হচ্ছে এশিয়া কাপ দিয়েই।

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ দুবাই পৌঁছেছে জাতীয় দলের বহর।

এদিকে পেসার তাসকিন আহমেদ আর ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় কাল বাংলাদেশ দলের সফরসঙ্গী হতে পারেননি। ভিসা জটিলতায় তাদের যাওয়া হয়নি। ভিসা পেলে আজ কালের ভেতর তারা দুজন দুবাই চলে যাবেন।

প্রসঙ্গত, হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন সাকিবরা। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখন শুধু টেস্ট ও ওয়ানডে কোচ। টি-২০ ফরম্যাটে নেই। তার জায়গায় বিসিবি নিয়োগ দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীধরন শ্রীরামকে। নিয়োগ দিয়েছে ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে। 

২০ ওভারের ফরম্যাটে শ্রীধরনই ম্যাচ পরিকল্পনা করবেন। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। দেশসেরা ক্রিকেটারকে টি-২০ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য। শ্রীধরন শ্রীরামও  নিয়োগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। সাকিব-শ্রীধরন জুটিতে টি-২০ ক্রিকেটে নতুন মাত্রার ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম