শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

আজ বিশ্ব দাবা দিবস


DhakaReport24.com || 2022-07-20 16:00:30
আজ বিশ্ব দাবা দিবস
ছবি: সংগৃহীত

আজ ২০ জুলাই, বিশ্ব দাবা দিবস। খেলাটির প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালের ২০ জুলাই প্রথম আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দাবা প্রাচীনকাল থেকেই অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। প্রাচীন ভারতে খেলাটি 'চতুরঙ্গ' নামে পরিচিত ছিলো। ভারত থেকেই এই খেলাটি প্রথমে পারস্যে, তারপর আরব দেশে এবং পরবর্তীকালে ইউরোপে ছড়িয়ে পড়ে। ক্রমে এই খেলায় বিভিন্ন ধরনের নিয়ম তৈরি হয়েছে। দাবা খেলা সাধারণত দুটি পক্ষের মধ্যে বা দুজনের মধ্যে হয়ে থাকে।

এই খেলায় মোট ৬৪ টি ঘর থাকে। প্রতিটি পক্ষে ১৬ টি ঘুঁটি থাকে। প্রতিটি পক্ষে থাকে দুটি নৌকা, দুটি গজ, দুটি ঘোড়া, রাজা, মন্ত্রী এবং আটটি বোড়ে। একের পর এক কৌশলী দান দিয়ে অপরপক্ষের রাজাকে কিস্তিমাত করাই প্রতিপক্ষের লক্ষ্য থাকে।

প্রথমদিকে দাবা ছিলো রাজাদের খেলা। এরপর সাধারণত উচ্চ শ্রেণির মানুষদের মধ্যেই এই খেলা সীমাবদ্ধ ছিলো। কিন্তু আধুনিক যুগে এই খেলাটি সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। ১৮৫১ সালে লন্ডনে প্রথম আধুনিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এই প্রতিযোগিতায় জার্মানির দাবাড়ু অ্যাডলফ অ্যান্ডারসন জয় লাভ করেন।

প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা ফিডে ( FIDE) বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস উদযাপন করে। এই দিন বিশ্ব দাবা সংস্থার ১৮১ টি সদস্য দাবা সংস্থা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম