রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতার বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি


DhakaReport24.com || 2022-06-07 18:11:45
কাতার বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি

কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হওয়ার বাকি মাত্র ১৬৯ দিন। আর এই ক্ষণগণনার জন্য ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি রাজধানী দোহায় স্থাপন করা হয়েছে।

ক্ষণ গণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাভলট।

আল কর্নিশ কাতারের রাজধানী দোহার ব্যস্ততম পর্যটনের স্থান। এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ যোগাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রুপ নিয়েছে।

বিদেশি পর্যটকের পাশাপাশি কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও ঐতিহাসিক এই ঘড়ি একনজর দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন আল কর্নিশে।

নান্দনিক ক্ষণগণনার এই ঘড়ির সামনের দুপাশে সারিবদ্ধ ভাবে উত্তোলন করা হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই হওয়া দেশগুলোর পতাকা। আন্তর্জাতিক এই ফুটবল আসর চলতি বছরের নভেম্বরের শেষের দিকে শুরু হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম