শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিল-আর্জেন্টিনা উন্নতমানের ফুটবল খেলে না: এমবাপ্পে


DhakaReport24.com || 2022-05-25 17:52:45
ব্রাজিল-আর্জেন্টিনা উন্নতমানের ফুটবল খেলে না: এমবাপ্পে

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ফুটবলার পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ফুটবলে সমালোচনার জন্ম দেওয়া এমবাপ্পে জন্ম দিলেন আরেকটি সমালোচনার। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ব্রাজিল-আর্জেন্টিনা উন্নতমানের ফুটবল খেলে না। বরং তার ধারণা, লাতিন আমেরিকা থেকে ইউরোপের অঞ্চলের দলগুলো উঁচুমানের ফুটবল খেলে থাকে। 

মাত্র ১৮০ দিন পর কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। যেখানে বরাবরের মতোই অংশ নিচ্ছে ফুটবল র‌্যাংকিংয়ে ওপরের দিকে থাকা লাতিন আমেরিকার জনপ্রিয় দুদল ব্রাজিল ও আর্জেন্টিনা। যে দেশগুলো ফুটবল খেলার সামর্থ্য নিয়ে বেশ ভালো ধারণা রয়েছে ফুটবলপ্রেমীদের। 

সম্প্রতি আর্জেন্টিনার গণমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এ ফরোয়ার্ড বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা উঁচুমানের ফুটবল খেলে না। আমি মনে করি ব্রাজিল ভালো দল। ইউরোপেরও কয়েকটি দল বেশ ভালো। কিন্তু সুবিধা হচ্ছে ইউরোপে সবসময় উঁচুমানের ফুটবল খেলা হয়। উদাহরণ হিসেবে, আমাদের নেশন্স লিগ আছে। যখন বিশ্বকাপ শুরু হবে তার আগেই আমরা প্রস্তুত হব।

মূলত রাশিয়া বিশ্বকাপের পরিসংখ্যান টেনে এমবাপ্পে লাতিন আমেরিকা অঞ্চলের দল, বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল নিয়ে এমন মন্তব্য করেন। ২৩ বছর বয়সি এ ফরাসি ফরোয়ার্ড বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচুমানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। কারণ আপনি গত কয়েক বিশ্বকাপের দিকে তাকান সবই ইউরোপিয়ানরা জয়ী হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের ২১টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে লাতিন আমেরিকা থেকে উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা মোট ৯টি শিরোপা ঘরে তুলেছে। ব্রাজিল আবার একাই ঘরে তুলেছে ৫টি শিরোপা। বাকি ১১টি শিরোপা পেয়েছে ইউরোপে। যেখানে জার্মানি ৪টি, ইতালি ৩টি, ফ্রান্স ২টি ও ইংল্যান্ড একটি শিরোপা ঘরে তুলেছে।

এমবাপ্পে কথার যুক্তিতে যদি ধরা হয় ব্রাজিল ও আর্জেন্টিনা উন্নত ফুটবল খেলে না। তা হলে দেখতে হবে এ দুই দেশ ঘরে তুলেছে মোট ৭টি শিরোপা। যেখানে ফ্রান্সের শিরোপা মাত্র সাতটি। এমবাপ্পের কথা অনুসারে তা হলে লাতিনের দেশ দুটির ৭টি বিশ্বকাপ শিরোপা নিয়ে প্রশ্ন থেকে যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম