শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এবার সালাহকে রিয়াল কোচের পাল্টা হুঁশিয়ারি


DhakaReport24.com || 2022-05-25 13:58:30
এবার সালাহকে রিয়াল কোচের পাল্টা হুঁশিয়ারি

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন মোহামেদ সালাহ। তবে লিভারপুল ফরোয়ার্ডকে কার্লো অ্যানচেলোত্তি মনে করিয়ে দিলেন, প্রতিশোধের মিশনটা আসলে রিয়াল মাদ্রিদের। ১৯৮১ ইউরোপিয়ান ফাইনালে যে লিভারপুলের কাছে এবারের ফাইনালের স্বাগতিক শহর প্যারিসেই হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ভালোই জমে উঠেছে কথার লড়াই।

তখনও ফাইনালে রিয়াল মাদ্রিদের চাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা নিশ্চিত হয়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগ খেলা বাকি। তার আগের দিন ভিয়ারিয়ালকে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করে সালাহ বলেছিলেন, ফাইনালে তিনি রিয়াল মাদ্রিদকে চান। পরের দিন নাটকীয় জয়ে ম্যান সিটিকে টপকে মাদ্রিদ ফাইনালে জায়গা নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহ যেন তাদের সরাসরি হুমকিই দিয়ে বসলেন, ‘আমাদের কিছু হিসাব-নিকাশ বাকি আছে।’

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দিকেই ইঙ্গিত করছিলেন এই মিসরীয় ফরোয়ার্ড। যে ম্যাচে তখনকার রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের বাজে ট্যাকলের শিকার হয়ে আধঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে, হার আর চোটের বিষাদে নীল সালাহ পরের বছরই চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও রিয়ালের বিপক্ষে প্রতিশোধের আগুন নেভেনি। এবার তাই একেবারে ঘোষণা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন।

মাদ্রিদ ক্যাম্প থেকে সালাহর হুঁশিয়ারির তাৎক্ষণিক জবাব কেউ দেয়নি। তবে অবশেষে দলটির কোচ অ্যানচেলোত্তি ওই প্রসঙ্গে মুখ খুললেন, ‘২০১৮’র ফাইনাল সালাহ’র জন্য অনুপ্রেরণা হতে পারে, তবে প্যারিসে কিন্তু মাদ্রিদও লিভারপুলের বিপক্ষে একটি ফাইনাল হেরেছিল। তাই আমাদেরও সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে।’

আগামী ২৯ মে (রোববার) বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম