সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ম্যানসিটিকে জরিমানা করল উয়েফা


DhakaReport24.com || 2022-05-14 08:02:45
ম্যানসিটিকে জরিমানা করল উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আচরণবিধি ভঙ্গ করার দায়ে আর্থিক শাস্তির মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের শাস্তির আওতায় আনলেও প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে জরিমানা করেনি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, অনুপযুক্ত আচরণের দায়ে ১৪০০০ ইউরো জরিমানা গুণতে হবে পেপ গার্দিওলার সিটিকে। উয়েফার এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডির বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগে ১-০ ব্যবধানে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ১৩ এপ্রিলের ম্যাচে ঘটেছে কুসিৎত সব কাণ্ড। মাঠে দুই দলের হাতাহাতির পর ম্যাচ শেষে টানেলের ভিতর যা ভয়ঙ্কর রূপ নেয়। পরে পুলিশের সহায়তায় মিটমাট হলেও এমন কুৎসিত দৃশ্য নজর এড়ায়নি উয়েফার।

ঘটনার সূত্রপাত ম্যাচের ৯১ মিনিটে। সিটি তারকা ফিল ফোডেনকে লাথি মেরে বসেন ফেলিপে। এর পর পরই শুরু হয় ঝামেলা। এসময় অ্যাটলেটিকো ডিফেন্ডার স্টেফান স্যাভিচ সিটি ফুটবলার জ্যাক গ্রিলিশকে চুল টেনে ধরতেও দেখা গিয়েছে। পরে ফেলিপকে লাল কার্ড দেখিয়ে ঘটনার ইতি টানেন রেফারি। তবে তার রেশ রয়ে গিয়েছিল। পরে যা টানেলের মধ্যে দুই দলের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম