শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন মোহাম্মদ আশরাফুল


DhakaReport24.com || 2022-05-11 02:49:15
আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন মোহাম্মদ আশরাফুল

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তিনি এ ভিসা পেলেন। দুবাই ইমিগ্রেশন সাবেক এ অধিনায়ককে দশ বছর মেয়াদি ভিসা দেয়।

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, গলফার জিভ মিলখা সিং, সাবেক পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, স্পিনার শোয়েব মালিকদের মতো গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত বোধ করছেন আশরাফুল।

তিনি বলেন, দশ বছরের জন্য দুবাইয়ের রেসিডেন্স ভিসা পেয়ে ভালো লাগছে। এখন আমি এখানে খেলতেও পারব। ইউএই ক্রিকেট বোর্ড চাইলে অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতাও করতে পারব।

তবে আশরাফুলের মনোযোগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। তিনি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন বলেও জানিয়েছেন। 

ইউএই বিভিন্ন দেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা, খেলোয়াড়সহ বিশিষ্ট ব্যক্তিদের গোল্ডেন ভিসা দিয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে অনেক বাংলাদেশি এ ভিসা পেয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম