শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ খেলবে না পাকিস্তান


DhakaReport24.com || 2022-05-09 13:43:00
শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ খেলবে না পাকিস্তান

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জুলাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা রয়েছে পাকিস্তান। এই সফরের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল সফরকারীদের। কিন্তু সোমবার পাকিস্তান জানিয়েছে টেস্ট সিরিজ হলেও ওয়ানডে সিরিজ হচ্ছে না। মূলত শ্রীলঙ্কার অনুরোধেই ওয়ানডে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর (মিডিয়া) সামি-উল-হাসান বলেন, ‘আর্থিক ক্ষতি কমাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করতে চায়। আর সে কারণে তারা আমাদের অনুরোধ করেছে ওয়ানডে সিরিজ বাদ দিতে।

অবশ্য ওয়ানডে ম্যাচগুলো ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ ছিল না। সে কারণে আমরাও কোনো আপত্তি করিনি। টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই আমরা এটা চূড়ান্ত করবো।’

অন্যদিকে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত নির্ভর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের ওপর। তারা এই সফর করবে কি করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শ্রীলঙ্কার পরিস্থিতি রিভিউ করছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবে তারা।

আর দেশটির অর্থনৈতিক সংকট পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কা সফর বাতিল করে তাহলে সেখান থেকে সরে যেতে পারে ২০২২ এশিয়া কাপও। ইতোমধ্যে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম