শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

নারী আইপিএলে খেলতে যাচ্ছেন সালমা, ডাক পাননি জাহানারা


DhakaReport24.com || 2022-05-07 23:15:45
নারী আইপিএলে খেলতে যাচ্ছেন সালমা, ডাক পাননি জাহানারা

ভারতের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যেটা নারী আইপিএল নামে বেশ পরিচিত। গত আসরে বাংলাদেশ থেকে এই আসরে খেলেছিলেন দুই নারী ক্রিকেটার, জাহানারা আলম এবং সালমা খাতুন। তবে, এবার দুইজন নয়, নারী আইপিএলে ডাক পেয়েছেন একজন, অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। জাহানারাকে ডাকেনি কেউ।

গত নারী আইপিএলে অভিষেকেই বাজিমাত করেছিলেন স্পিনার সালমা। চ্যাম্পিয়ন হয় তার দল ট্রেইল ব্লেজার্স। প্রায় প্রতিটি ম্যাচেই ভালো খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সম্প্রতি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন সালমা। যে কারণে আইসিসি বিশ্বকাপ একাদশেও একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন তিনি স্পিনার হিসেবে।

মূলতঃ গত আসরের পারফরম্যান্স এবং ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলার কারণেই এবারের নারী আইপিএলে ডাক পেয়েছেন সালমা। আইপিএলে খেলার জন্য আগামী ১৫ মে ভারত যাওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে বিসিবি থেকে অনুমতি পত্রও মিলে গেছে সালমার।

শুক্রবার খুলনা থেকে সালমা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘খুবই ভালো লাগছে এবারও আইপিএলে দল পাওয়ায়। চেষ্টা করব আগের চেয়েও ভালো করতে। এবার যেহেতু ভারতে খেলতে হবে, কন্ডিশন আমাদের মতোই। আশা করি কিছু করতে পারব। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।'

পরীক্ষামূলকভাবে নারী আইপিএল খেলা হয় তিন দলের মধ্যে। ক্রিকেটারদের কোনো নিলাম হয় না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই ক্রিকেটার চেয়ে নেয়। টুর্নামেন্টের প্রথম থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন পেসার জাহানারা আলম। প্রথম দুই আসরে প্রশংসাও কুড়ান তিনি। যদিও শেষ আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এবার তাকে ডাকাই হয়নি তাকে।

তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবাররের আসর মাঠে গড়াবে ২৩ মে পুনেতে। ২৪ মে হবে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে লিগের শেষ ম্যাচ। ২৮ মে হবে ফাইনাল।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম