শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এএইচএফ কাপে বড় জয় পেল বাংলাদেশ


DhakaReport24.com || 2022-03-12 08:18:15
এএইচএফ কাপে বড় জয় পেল বাংলাদেশ

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। লাল সবুজ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেন খোরশেদ।

এর আগে শুক্রবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছেন জিমি-আশরাফুলরা। বাংলাদেশের হয়ে খোরশেদুর রহমান দু’টি এবং আরশাদ হোসেন, সোহানুর রহমান, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার একটি করে গোল করেন।

এদিন প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে দেন খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে আরশাদ হোসেন ব্যবধান দ্বিগুণ করার পর রিভার্স হিটে ব্যবধান ৩-০ করেন সোহানুর রহমান সবুজ। ২৭ মিনিটে খোরশেদ পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-০ করেন।
৪৯ মিনিটে সারোয়ারের হিটে গোলকিপারের সামনে থাকা পুস্কর ক্ষীসা মিমো ফ্লিকে ব্যবধান আরও বাড়ান (৫-০)। ৫৫ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকারের দুই গোলে ৭-০ গোলে এগিয়ে গিয়ে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

অবশ্য শেষ দিকে দুই গোল করে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে আরদাম ও আসাসি আহদাম ফিল্ড গোল করেন। তাতে ৭-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের ফলে সাড়ে তিন বছর পরে আন্তর্জাতিক হকি ম্যাচে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ জয়টি ছিল ২০১৮ এশিয়ান গেমসে ২৬ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম