নীলফামারীর ডিমলায় পশুপ্রাণী পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ডিমলা উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,এম,পি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান।
প্রদর্শনীতে ৪২টি ষ্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শন হয়। ৫টি ক্যাটাগরিতে ১৫ জন খামারিকে পুরস্কার দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম