রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

ডিমলায় কৃষি প্রণোদনা পেলেন তিন হাজার তিনশ সত্তর জন


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-14 16:38:00
ডিমলায় কৃষি প্রণোদনা পেলেন তিন হাজার তিনশ সত্তর জন

নীলফামারীর ডিমলা উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল এগারোটায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, সুবিধাবোগী কৃষক, স্থানীয় সুধী ও সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আফতাব উদ্দিন সরকার বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। কৃষিবান্ধব জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছে। প্রণোদনার বীজ ও সার ব্যবহার করে উপকারভোগী কৃষকরা শস্য উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণে অবদান রাখার আহবান জানান তিনি। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রবি শস্যের আবাদ ও উৎপাদনে চাষীদের উৎসাহ বাড়াতে প্রণোদনা হিসেবে ডিমলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষাসহ ৫ প্রকার ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের কৃষকেরা। 

এ কর্মসূচির আওতায় উপজেলায় ১০টি ইউনিয়নের ৩৩৭০ জন কৃষক কৃষি প্রণোদনার সুবিধা পাবে। এর মধ্যে ৯০০ জন কৃষক গম, ১৪৫০ জন কৃষক সরিষা, ৯০০ জন কৃষক ভুট্টা , ২০ জন কৃষক সয়াবিন, ৪০ জন কৃষক পেয়াজ, ৬০ জন কৃষককে মুগ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম