প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের কুলাউড়া উপজেলায় তৃতীয় পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ২০ ফেব্রুয়ারি (রোববার) জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ২৬টি গৃহ নির্মাণ কাজের তদারকি করেন। এ সময় তিনি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, সহকারী কমিশনার (ভূমি)সজল মোল্লা, উপজেলা ইঞ্জিনিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের একজন মানুষও মুজিববর্ষে গৃহহীন থাকবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম