বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!


DhakaReport24.com || 2026-11-11
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!

ইরানের কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি পাওয়ার পর বাড়ি ছেড়ে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বুধবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, দ্য নিউ ইয়র্ক টাইমস সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, স্কট বেসেন্ট ওয়াশিংটনে তার বাড়িতে থাকতেন। কিন্তু ইরানের হুমকির পর এখন তিনি একটি সেনাঘাঁটিতে আছেন।


ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে কাজ করছেন বেসেন্ট। তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জে ক্লেটন গতমাসে জানান, ইরান মধ্যপ্রাচ্যে এবং তারও বাইরে মার্কিনিদের পর হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে, যার মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্টও আছেন।

তিনটি গোয়েন্দা সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইরানিদের ‘টার্গেট কিলিং’-এর হুমকি পরবর্তী ধাপে পৌঁছেছে। অবশ্য, অর্থমন্ত্রী বেসেন্টের জীবনের নিরাপত্তা কতটা হুমকিতে ছিল সেটি নিশ্চিত নয়।

এমন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে তার সব অপ্রয়োজনীয় কূটনীতিককে সরিয়ে নেয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের হামলা বাড়িয়ে দেওয়ার পরই এমন উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।

এছাড়া ইরানের হুমকির কারণে দুটি ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের একাধিক বিমান সরিয়ে নিয়েছে বলেও খবর বের হয়েছে।

মার্কিন কর্মকর্তারা অবশ্য বলছেন যে যুক্তরাষ্ট্র ও বিদেশে অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম