বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

কুলাউড়ার গোগালীছড়া খাল মেরামতে উদাসীনতা


কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-20 20:09:00
কুলাউড়ার গোগালীছড়া খাল মেরামতে উদাসীনতা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে সৃষ্টি হওয়া গোগালীছড়া খালটি পৌরসভার ৬নং ওয়ার্ড হয়ে হাকালুকি হাওরে মিলিত হয়েছে। পাহাড় থেকে ছড়ার উৎপত্তি হওয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর দু’কূল উপচে ব্যাপক ক্ষতি সাধন করে। ২০২১ সালে নদীর দু’কূলের ৩টি স্থানে ব্যাপক ক্ষতি হয়। ওই সময় কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই বছরের ২৬শে জুলাই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরজমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্যোগ বিবেচনায় জরুরি মেরামতের নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত স্থানে মেরামত কাজের কার্যাদেশ দেয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কুলাউড়া পৌরসভার পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি গোগালীছড়া খালের ৩ স্থানে মেরামত কাজের কার্যাদেশ পাওয়ার ৭ মাস অতিবাহিত হলেও কাজ শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কাজ শুরু না হওয়ার বিষয়টিকে ঠিকাদারের উদাসীনতা বলে দায়ী করছেন কুলাউড়া পৌরসভার প্রকৌশল বিভাগ।

৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকার রাহাদ কনস্ট্রাকশন। ইতিমধ্যে ৭ মাস অতিবাহিত হয়েছে কিন্তু কাজ এখনো শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।