শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

শ্রীমঙ্গলে হাসপাতালে ঢুকে হামলা, স্টাফসহ আহত ৩


মৌলভীবাজার প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-20 15:50:30
শ্রীমঙ্গলে হাসপাতালে ঢুকে হামলা, স্টাফসহ আহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিপক্ষের ওপর ফের হামলার ঘটনায় হাসপাতালের স্টাফসহ তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানায় মামলা করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪ টার সময় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা এলাকার খালিক মিয়ার স্ত্রী খুশেদা বেগম (৫০) এর গরু, পাশের গ্রাম টিকরিয়া এলাকার মৃত মছব্বির মিয়ার ছেলে ময়নুল মিয়ার মাঠের ঘাস খেয়ে ফেলে। এ ঘটনায় ময়নুল মিয়া খুশেদা বেগমের গরু আটক করলে খুশেদা বেগম তার গরু ছাড়াতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি  হয়। একপর্যায়ে খুশেদা বেগমকে মারধর ও শ্লীলতাহানী করা হয়। পরে খুশেদা বেগমের স্বামী খালিক মিয়া (৫৫) স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে মছব্বির মিয়ার ৩ ছেলে খাইরুল, ময়নুল ও নুরুল মিয়ার নেতৃত্বে আরও ১৫/১৬ জন লোক দেশীয় অস্ত্র দা, হকিস্টিক নিয়ে খালিক মিয়া ও খুশেদা বেগমের ওপর ইমারজেন্সি রুমে ঢুকে হামলা করে।

হাসপাতালে কর্তব্যরত ওয়ার্ড বয় মো. কামরুল হোসেন এর হাতের আঙ্গুল কেটে যায় এবং খালিক মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে মছব্বির মিয়ার তিন ছেলেসহ অজ্ঞাত নামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোঃ সাাজ্জাদ হোসেন চৌধুরী হাসপাতালের ১ জন স্টাফ আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসবে, এখানে এসে কেউ সন্ত্রাসী হামলা চালাবে তা কোনোভাবেই মানা যায় না। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।