শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা!


মৌলভীবাজার প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-19 17:53:30
কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা!

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রাণী দেব (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে মারা যায়। পম্পি রানী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।

 স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যাবার পর গত দুই সপ্তাহ আগে মা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে পীরেরবাজার রেলগেইট সংলগ্ন স্থানে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রানী আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আঞ্জান কুমার পাল।

 

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম