মৌলভীবাজারের কমলগঞ্জের হাট বাজারগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে,সয়ািবন তেল, সাবান, লবন, চাল,শিাক সব্জি ও সিলেন্ডার গ্যাসের দাম। খুচরা বাজারে কেজিতে পাঁচ থেকে আট টাকা করে বেড়েছে এসব পণ্যের দাম। ফলে বাজারগুলোতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতারা প্রয়োজনীয় পন্য ক্রয়ে গিয়ে হিমশিম খাচ্ছেন। এছাড়াও দোকানীরা মূল্য তালিকা টানানোর কথা থাকলেও ব্যবসায়ীরা তা মানছেন না। ফলে প্রতিদিন পণ্যের মূল্য নিয়ে ক্রেতাদের পড়তে হয় দ্বিধাদ্বন্দে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ, মুন্সিবাজার,শহীদনগর বাজার, শমশেরনগর বাজার, আদমপুরবাজার,খুচরা বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।
এদিকে সবজি বাজারে দেখা যায় আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু টমেটো। মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায় গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কাঁচ কলার হালি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। স্থানীয় শসা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি কেজি লম্বা বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৬০ টাকা, দেশী সীম ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে।
খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি লিটার পাম অয়েল ১৩৮ থেকে ১৪৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় লিটারে পাঁচ টাকা বেশি। সয়াবিন লিটার প্রতি ১৫৫ থেকে ১৬৫ টাকা বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় লিটার প্রতি ৭ টাকা বেড়েছে। সরিষার তেল কেজি প্রতি ২ টাকা বেড়েছে।
প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ২ টাকা বেড়েছে। কাপড় দোয়ার সাবান ৩২ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় ৩ টাকা বেড়েছে। লবণ প্রতি কেজি ২৮ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ৬ টাকা বেড়েছে। এছাড়াও খুচরা বাজারে গ্যাস সিলেন্ডার প্রতি ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে। ৫০ কেজি প্রতি বস্তা চালে ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে।
দিনমজুর সাজু ও রিক্সচালক মিয়া বলেন, যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে আমরা হয়তো একদিন অনাহারে মারাও যেতে পারি। বাজারে তেল, পিয়াজ, চাল, ডাল সবকিছুর দাম আগের চেয়ে বেড়েছে। সারা দিন কাজ করে ৩০০ থেকে ৪০০ টাকা রুজি করি। কিন্তু বাজারে গিয়ে এই টাকায় কিছুই হয়না।
কমলগঞ্জের খুচরা বাজার ব্যবসায়ী সালাহউদ্দিন বলেন, পাইকারি বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে কিছুটা বেড়েছে।
অন্যদিকে শমশেরনগর বাজারের সবজি ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া বলেন, নতুন যে সবজি বাজারে আসছে এগুলো ছাড়া আর সবকিছুর দাম আগের মতো আছে। এখন সবজির মৌসুম থাকায় সবজির দাম ক্রেতাদের আয়ত্তের ভিতরে আছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কিছু পন্যের মূল্য বাড়ায় খুচরা বাজারে প্রভাব ফেলেছে। তবে আক সবজির বাজার নিয়ন্ত্রণে আছে বলে মনে হয়। প্রশাসন বাজার তদরাকি করছে। তাছাড়া বাজারে নিয়মিত টিসিবির পন্য বিক্রি করা হচ্ছে। প্রয়োজনে টিসিবির বিক্রি বাড়ানো হবে।