শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মাধবকুণ্ড জলপ্রপাতে ভেসে উঠছে মরা মাছ-জলজ প্রাণী


DhakaReport24.com || 2019-11-05 12:35:45
 মাধবকুণ্ড জলপ্রপাতে ভেসে উঠছে মরা মাছ-জলজ প্রাণী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এছাড়া জলপ্রপাত এলাকার আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মত্স্য কর্মকর্তারা এসব জলজ প্রাণী মারা যাওয়ার কারণ নিশ্চিত হতে পারেননি। এমনকি পানি পরীক্ষা করেও কোনো ধরনের বিষ পাওয়া যায়নি।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে পর্যটক ও স্থানীয় লোকজন মাধবকুণ্ডের ছড়ার পানিতে মাছসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী ভেসে উঠতে দেখেন। এ সময় আশপাশের এলাকায় দুর্গন্ধও পাওয়া যায়। দুর্গন্ধ থেকে বাঁচতে স্থানীয় লোকজন ও মাধবকুণ্ড ইকোপার্কের কর্মীরা মরা প্রাণীগুলো পানি থেকে তুলে সরিয়ে নেন। ছড়া থেকে উদ্ধার মৃত জলজ প্রাণীর মধ্যে বামাস মাছ, কাঁকড়া, পুঁটি, ব্যাঙ, পাহাড়ি চিংড়ি, শুকনো জায়গায় বিচরণে সক্ষম পাহাড়ি মাছ পিপলা, ছোট বাইন ও সরপুঁটি রয়েছে।

তবে গতকালও বেশকিছু মৃত জলজ প্রাণী পানিতে ভেসে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, পাহাড়ি ছড়ায় অনেক ধরনের মাছ থাকে। এই মাছ ধরার জন্য মাধবকুণ্ড জলপ্রপাতের ওপরের অংশে উজানে কেউ বিষ প্রয়োগ করতে পারে। ওপর থেকে গড়িয়ে পড়া জলপ্রপাতের পানিতেও দুর্গন্ধ পাওয়া গেছে।

এ জে লাভলু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘণ্টাখানেক সেখানে ছিলাম। পানির মধ্যে বেশকিছু মরা মাছ ভেসে থাকতে দেখেছি। চারপাশের বাতাসে খুব দুর্গন্ধ। পানিতেও গন্ধ ছিল।

বড়লেখা উপজেলার দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, মাছ মরার কারণ বলা যাচ্ছে না। তবে পানি পরীক্ষা করে দেখা গেছে পানির মান স্বাভাবিক আছে। পানিতে কোনো সমস্যা নেই। পানিতে কোনো রাসায়নিক বিষ পাওয়া যায়নি।

তিনি বলেন, একজাতীয় বিষলতা আছে। ওই বিষলতা পিষে কেউ রস প্রয়োগ করে থাকতে পারে। তবে এই বিষলতার বিষ পানি পরীক্ষায় মেলেনি। আমরা ওষুধ প্রয়োগ করব। তাহলে আর মাছ মারা যাবে না।