বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারে ৫ জনকে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2020-01-19 11:35:45
মৌলভীবাজারে ৫ জনকে কুপিয়ে হত্যা


মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের তিন নারীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থল আমাদের এখান থেকে অনেক দূরে। সার্কেল এএসপি ও আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল