শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বীমা

৬০০ টাকার স্বাস্থ্যবিমায় মিলবে লাখ টাকা


DhakaReport24.com || 2022-02-14 21:09:00
৬০০ টাকার স্বাস্থ্যবিমায় মিলবে লাখ টাকা

শারীরিক ও মানসিক চাহিদাসম্পন্ন ব্যক্তিরা বছরে ৬০০ টাকার প্রিমিয়াম জমা দিয়ে ১ লাখ টাকার স্বাস্থ্যবিমার কভারেজ পাবেন । এ বিমা পলিসি গ্রহণ করতে পারবেন দেশের ৩ থেকে ২৫ বছর বয়সী নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তি।

‘সবার জন্য বিমা’ নীতিকে সামনে রেখে রাষ্ট্রমালিকানাধীন সাধারণ বিমা করপোরেশন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ‘প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ নামের নতুন এই পলিসি চালুর উদ্যোগ নিয়েছে। এতে তাদের উপযুক্ত চিকিৎসার পাশাপাশি সামাজিকভাবেও তাদের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত হবে।

নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা টাস্ট আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসি এই ৪ ধরনের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের সাশ্রয়ী প্রিমিয়ামে স্বাস্থ্যবিমা সেবা প্রদানই এ বিমার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে বিমাগ্রহীতার পূর্ব শারীরিক অবস্থার জন্য বিমা পলিসি গ্রহণে কোনো সমস্যা নেই।  

বিমাঝুঁকি গ্রহণের আগে কোনো ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই এবং যেকোনো সরকারি হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসার ব্যয় পুনর্ভরণ করার ব্যবস্থা আছে। এছাড়া নির্ধারিত সীমার মধ্যে হাসপাতালে ভর্তির পূর্ব ও পরবর্তী ব্যয় পুনর্ভরণ করা যাবে।