শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বীমা

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের মালিকানাধীন হচ্ছে ফারইস্ট লাইফ


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-08 19:28:45
বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের মালিকানাধীন হচ্ছে ফারইস্ট লাইফ
ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানের মালিকানাধীন হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স। প্রতিষ্ঠান দুটির নাম হচ্ছে ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড ও জুপিটার বিজনেস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ফারইস্ট লাইফের পর্ষদ পুনর্গঠন করার কথা জানিয়ে কোম্পানি ও সরকারকে গত ৩ ফেব্রুয়ারি যে চিঠি দিয়েছে, তা থেকে এ তথ্য জানা গেছে। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), দুই স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকেও (সিডিবিএল) চিঠির অনুলিপি দিয়েছে বিএসইসি।

বিএসইসি মোট ১০ জন পরিচালক নিয়ে পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান থাকছে মনোনীত পরিচালক হিসেবে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজার থেকে প্রায় ২০ শতাংশ শেয়ার কিনে কোম্পানিটির পর্ষদে আসছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান। জানা গেছে, ফারইস্ট লাইফের পর্ষদে তাদের পরিচালক থাকবেন পাঁচজন। আর উদ্যোক্তা পরিচালকদের মধ্যে থাকছেন আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া ও ফারইস্ট সিকিউরিটিজ। বাকি ছয়জনই স্বতন্ত্র পরিচালক।

গত বছরের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের তৎকালীন পরিচালনা পর্ষদকে অপসারণ করে ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি।